পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ
৫১৮২-[২৮] খব্বাব (রাঃ) রাসূলুল্লাহ (সা.) হতে বর্ণনা করেন। তিনি (সা.) বলেছেন: মু’মিন ব্যক্তি (জীবনধারণের উদ্দেশে) যা খরচ করে, তাকে তার পুণ্য দেয়া হয়। কিন্তু সে এ মাটির মধ্যে যা ব্যয় করে (তাতে কিছুই দেয়া হয় না)। (তিরমিযী ও ইবনু মাজাহ)
সহীহ : তিরমিযী ২৪৮৩, ইবনু মাজাহ ৪১৬৩, সহীহুল জামি’ ১৯৫০, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৮৩১, মুসনাদে আহমাদ ২১০৯৭, বুখারী ৫৬৭২, সহীহ ইবনু হিব্বান ৩২৪৩, শুআবুল ঈমান ১০৭১৬, আল মু’জামুল কাবীর লিত্ব তবারানী ৩৫৩৯।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ খাব্বাব ইবনুল আরাত (রাঃ)
