Monday, April 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিক‘মহানবীর (সা:) হিজরতের পথ পুনঃনির্মাণ করবে সউদী আরব

‘মহানবীর (সা:) হিজরতের পথ পুনঃনির্মাণ করবে সউদী আরব

মক্কা থেকে মদিনায় হিজরতের সময় মহানবী হযরত মুহাম্মদ (সা.) যে ঐতিহাসিক পথটি গ্রহণ করেছিলেন তা পুনঃনির্মাণের লক্ষ্যে সউদী আরব ‘নবীর কদম’ প্রকল্প ঘোষণা করেছে। সোমবার উহুদ পাহাড়ের কাছে আয়োজিত এক অনুষ্ঠানে মদিনার আমির প্রিন্স সালমান বিন সুলতান এই প্রকল্পের উদ্বোধন করেন।

গাল্ফ নিউজ জানিয়েছে, ‘নবীর কদম’ প্রকল্পে মক্কাকে মদিনার সঙ্গে সংযুক্ত করা ৪৭০ কিলোমিটারের একটি পথ রয়েছে, এর ৩০৫ কিলোমিটার হেঁটে যাওয়া যাবে। ৪১টি ঐতিহাসিক নিদর্শন পুনরুদ্ধার করে এই পথের সঙ্গে যুক্ত করা হচ্ছে। আর এগুলো সঙ্গে সম্পর্কিত পাঁচটি স্টেশন হিজরতের সময় ঘটা গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বর্ণনা করবে। ইসলামের ইতিহাসের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়টির বিষয়ে দর্শনার্থীদের বিস্তারিত জানাতে একটি হিজরত জাদুঘরও থাকবে। এ গমনপথ বরাবর আটটি স্টেশন হিজরতের বিষয়ে ধারণা দেবে। আর পথ সংলগ্ন ৩০টির বেশি রেস্তোরাঁ ও ৫০টি দোকান দর্শনার্থীদের অভিজ্ঞতা আরো সমৃদ্ধ করবে। দৈনিক ১২ হাজার দর্শনার্থী এ পথে মক্কা থেকে মদিনায় যেতে পারবেন, এমনভাবে প্রকল্পের নকশা করা হয়েছে।

গাল্ফ নিউজ লিখেছে, এই প্রকল্প ইতিহাস, আধ্যাত্মিকতা ও আধুনিক সুযোগ-সুবিধার সমন্বয়ে এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যে তা দর্শনার্থীদের মনে গভীর প্রভাব ফেলবে। নির্ভুলতা ও সত্যতা নিশ্চিত করার জন্য ঐতিহাসিক ও সরকারি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা নিয়ে প্রকল্পটি তৈরি করা হয়েছে। চলতি বছরের নভেম্বর এর আনুষ্ঠানিক উদ্বোধনের পর এটি ছয়মাস ধরে দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + eleven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য