Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকসিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হলেন বিদ্রোহী নেতা আল শারা

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হলেন বিদ্রোহী নেতা আল শারা

সিরিয়ার অন্তবর্তী সরকারের প্রসিডেন্ট হয়েছেন দেশটির বিদ্রোহী নেতা আহমেদ আল শারা। অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে সিরিয়ার রাজনৈতিক পন্থায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার মাধ্যমে আল শারাকে প্রেসিডেন্ট করা হয়েছে। এছাড়া দেশটির সংবিধানও স্থগিতের ঘোষণা এসেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা (এসএএনএ)। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। বুধবার সানার খবরে বলা হয়, অন্তর্বর্তী সরকার পরিচালনার জন্য আল শারাকে একটি অস্থায়ী আইন পরিষদ গঠনের ক্ষমতাও দেয়া হয়েছে। নতুন একটি সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত এ আইন পরিষদ নিজেদের দায়িত্ব পালন করে যাবে। খবরে আরও বলা হয়, সিরিয়ার কার্যত নতুন সরকারের সামরিক পরিচালনা খাতের মুখপাত্র হাসান আবদেল গনি ওই ঘোষণা দিয়েছেন। দেশটির বিদ্যমান সশস্ত্র বাহিনীগুলোর বিলুপ্তিও ঘোষণা করেন তিনি। মুখপাত্র গনি বলেন, সশস্ত্র বাহিনী বিলুপ্ত ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে তা একীভূত করা হয়েছে।

সিরিয়ার ক্ষমতাচ্যুত সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থাও বিলুপ্ত বলে ঘোষণা করেছেন আবদেল গনি। তিনি আরও বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল আসাদের বাথ পার্টি বিলুপ্ত করা হয়েছে। আসাদ পরিবার কয়েক দশক ধরে সিরিয়া শাসন করেছে। সিরিয়ার রাজধানী দামেস্কে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর একটি বৈঠকে এসব ঘোষণা দেওয়া হয়। এসব গোষ্ঠীই ঝোড়ো আক্রমণ চালিয়ে বাশার আল-আসাদকে গত মাসে উৎখাত করে। এ সময় তিনি দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান। বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতৃত্বে ছিল আল শারার দল হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য