Saturday, May 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররমজান উপলক্ষে ১২৯৫ বন্দিকে মুক্তির নির্দেশ আমিরাত প্রেসিডেন্টের

রমজান উপলক্ষে ১২৯৫ বন্দিকে মুক্তির নির্দেশ আমিরাত প্রেসিডেন্টের

মাহে রমজান উপলক্ষ্যে বিভিন্ন দেশের এক হাজার ২৯৫ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সেই সঙ্গে রমজানের শুভেচ্ছা স্মারক হিসেবে বন্দিদের যে কোনো ধরনের ঋণ পরিশোধে সহায়তার নির্দেশ দেওয়া হয়।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি চান যারা মুক্তি পাবে তারা যেন নতুন জীবন শুরু করতে পারে। তাদের পরিবার যে দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটি থেকে পরিত্রাণ পাবে।

আমিরাতের শেখরা প্রায়ই বিভিন্ন উপলক্ষ এবং ধর্মীয় ছুটির দিনে বন্দিদের মুক্তির নির্দেশ দেন। গত বছর রমজান মাসকে সামনে রেখে ৭৩৫ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছিলেন আমিরাতের প্রেসিডেন্ট।  সূত্র: গালফ নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − nine =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য