Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই।

প্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই।

১. প্রথম অনুচ্ছেদ – নতুন চাঁদ দেখার বর্ণনা
১৯৭০-[২] আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা সওম পালন করো চাঁদ দেখে এবং ছাড়ো (ভঙ্গ করো) চাঁদ দেখে। যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে শা’বান মাসের ত্রিশ দিন পূর্ণ করো। (বুখারী, মুসলিম)[1]

[1] সহীহ : বুখারী ১৯০৯, মুসলিম ১০৮১, তিরমিযী ৬৮৪, নাসায়ী ২১১৭, ২১১৮, আহমাদ ৯৫৫৬, ৯৩৭৬, ৯৮৫৩, ৯৮৮৫, ১০০৬০, দারিমী ১৭২৭, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭৯৩৩, ৭৯৩২, ইবনু হিব্বান ৩৪৪২, ইরওয়া ৯০২, সহীহ আল জামি‘ ৩৮১০।

ব্যাখ্যা: (وَأَفْطِرُوْا لِرُؤْيَتِه) চাঁদ দেখে সিয়াম পরিত্যাগ করবে, অর্থাৎ শাওয়ালের চাঁদ দেখে রমাযানের সিয়াম পরিত্যাগ করবে তথা ঈদুল ফিতর উদযাপন করবে।

(فَأَكْمِلُوْا عِدَّةَ شَعْبَانَ ثَلَاثِيْنَ) শা‘বান মাসের গণনা ত্রিশ দিন পূর্ণ কর, অর্থাৎ- ত্রিশ তারিখের রাতে যদি রমাযানের চাঁদ দেখা না যায় তাহলে শা‘বান মাস ত্রিশ দিন পূর্ণ করে রমাযানের সিয়াম শুরু করবে তার আগে নয়। এ হুকুম রমাযানের ক্ষেত্রেও প্রযোজ্য যা পূর্বের হাদীসে আলোচনা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য