Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপাকিস্তান থেকে হংকংয়ে পাঠানো মাদকের বিশাল চালান জব্দ

পাকিস্তান থেকে হংকংয়ে পাঠানো মাদকের বিশাল চালান জব্দ

হংকংয়ে মাদকদ্রব্য কেটামিনের সব থেকে বড় চালান জব্দ করেছে পুলিশ। ৪৩৭ মিলিয়ন ডলার মূল্যের ৬৮২ কেজি কেটামিন পাকিস্তান থেকে হংকংয়ে পাঠানো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ ফেব্রুয়ারি মাদকের ওই বৃহৎ চালান জব্দ করা হয়। দেশটির মাদকদ্রব্য ব্যুরোর প্রধান সুপারিনটেনডেন্ট লাম ম্যান-হান জানিয়েছেন, কেটামিনগুলো পাকিস্তান থেকে হংকংয়ে শহরে আনা হয়েছিল। কেটামিনের প্যাকেটের গায়ে ‘ম্যাকারনি’ লেবেল যুক্ত ছিল।

ইউয়েন লংয়ের একটি প্রাইভেট হাউজিং এস্টেটে একটি বাসা খুঁজে পায় হংকং পুলিশ। ওই ভাড়া বাসা মাদক গুদামজাতকরণ ও বিতরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে তাদের কাছে তথ্য ছিল।

গত ৩ ফেব্রুয়ারি ওই এলাকা থেকে ২৩ বছর বয়সী এক যুবককে বের হয়ে আসতে দেখে পুলিশ তাকে তল্লাশি করেন। এ সময় তার ব্যাকপ্যাক থেকে দুই কেজি কেটামিন জব্দ করে তারা। পরে বাসার ভেতরে আরও সাড়ে পাঁচ কেজি মাদক পায় পুলিশ।

পুলিশ জানতে পারে, কেটামিনগুলো কোওয়াই চুং ওয়্যার হাউস থেকে নিয়ে আসা হয়েছে। তারপর সেখানে অভিযান চালায় তারা। পরে বাকি ৬৭৪ কেজি কেটামিন জব্দ করে তারা। ২০০৭ সালের পর এটাই হংকংয়ে মাদকের সবথেকে বড় চালান।

ব্যাংকক পোস্টের প্রতিবেদনে বলা হয়, গুদামে ম্যাকারনি এবং স্প্যাগেটির ১ হাজার ৬৫০টিরও বেশি ব্যাগ ছিল। এক সংবাদ সম্মেলনে সিনিয়র সুপারিনটেনডেন্ট এনজি কোভক-চেউং বলেন, অভিযানে ১৬০০ ব্যাগের বেশি কেটামিন পাওয়া গেছে। এসব ব্যাগের প্রতিটিতে ৪০০ গ্রাম করে মাদক রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য