Thursday, July 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকগাজায় প্রতি ৪০ মিনিটে একটি করে শিশু হত্যা করছে ইসরাইল

গাজায় প্রতি ৪০ মিনিটে একটি করে শিশু হত্যা করছে ইসরাইল

ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় প্রতি ৪০ মিনিটে একটি করে শিশু হত্যা করছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এখন পর্যন্ত ১৬ হাজারের বেশি শিশুকে হত্যা করেছে ইসরাইল।

সোমবার (৫ মে) গাজ্জার স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এক সংবাদ সম্মেলনে গাজ্জার স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে সংযুক্ত ফিল্ড হাসপাতালের পরিচালক মারওয়ান আল-হামস জানান, চলতি বছরের মার্চের শুরুতে ইসরাইল ক্রসিং বন্ধ করে দেওয়ার পর থেকে মানবিক পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে খারাপ হয়ে গেছে, যার ফলে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। এতে হাজার হাজার শিশু এবং গর্ভবতী মহিলা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, যা সংকটকে আরও বাড়িয়ে তুলছে।

তিনি বলেন, বিভিন্ন অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে ইসরাইলি হামলা ও ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার কারণে অনেক শিশু দিনে মাত্র একবার তাও অসম্পূর্ণ খাবার খেয়ে বেঁচে আছে। এছাড়া বিশুদ্ধ পানি ও সঠিক পুষ্টির অভাব তো রয়েছেই।

তিনি আরও বলেন, হাজার হাজার শিশু মৌলিক চাহিদা ছাড়াই বাস্তুচ্যুত কেন্দ্রগুলোতে বাস করছে। অন্যদিকে গর্ভবতী নারীদেরও হাসপাতালে পৌঁছানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + 11 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য