Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকগাজার সকল মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে: জাতিসংঘ

গাজার সকল মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে: জাতিসংঘ

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয় (ওসিএইচএ)-এর মুখপাত্র টম ফ্লেচার সতর্ক করে বলেছেন, গাজ্জা বিশ্বের একমাত্র অঞ্চল যেখানে সকল জনগণ দুর্ভিক্ষের মুখোমুখি। এখানকার ১০০% মানুষই খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে।

শুক্রবার (৩০ মে) এক প্রতিবেদনে একথা জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এই জোরপূর্বক দুর্ভিক্ষ সৃষ্টিকে কি যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা যায়?- এমন প্রশ্নের উত্তরে ফ্লেচার বলেন, ‘হ্যাঁ, এটা যুদ্ধাপরাধ। এটা আন্তর্জাতিক আইনে স্পষ্টভাবে সংজ্ঞায়িত। অবশ্যই, আদালতই চূড়ান্তভাবে এ বিষয়ে রায় দেবে এবং ইতিহাসই এর মূল্যায়ন করবে।’

ফ্লেচার উল্লেখ করেন যে, গাজ্জার পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোভাব বদলে দিয়েছে। অনেক দেশ এখন ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য