Sunday, April 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকগাজ্জায় কবর দেওয়ার আর জায়গা নাই

গাজ্জায় কবর দেওয়ার আর জায়গা নাই

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় হাজার হাজার মানুষ শহীদ ও ভবন ধ্বংসের ঘটনায় সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এই বিপর্যয়ে যুক্ত হয়েছে মরদেহ কবর দেওয়ার জায়গা সংকট। কবরস্থানগুলোতে এত মানুষকে সমাহিত করা হয়েছে যে সেখানে এখন আর জায়গা নেই। তাই বাধ্য হয়ে মানুষ তাঁবুর পাশে, বিভিন্ন স্থান, হাসপাতালের পাশে প্রিয়জনদের কবর দিচ্ছেন।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে কবরস্থানগুলোতে সংকট দেখা দিয়েছে। এই বিপর্যয়কর পরিস্থিতি আরও খারাপ হয়েছে যখন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল কবরস্থানগুলো লক্ষ্য করেই হামলা চালিয়েছে।

২০২৩ সাল থেকে চলা ইসরাইলিদের বর্বরতায় গাজ্জায় এখন পর্যন্ত প্রায় ৬৩ হাজার মানুষ শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও দেড় লাখের বেশি ফিলিস্তিনি। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকায় প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি বলে আশঙ্কা করা হয়।

সূত্র: রয়টার্স

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য