Monday, September 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকগাজ্জায় একদিনে আরও ৬৫ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

গাজ্জায় একদিনে আরও ৬৫ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

গাজ্জা উপত্যকায় হামলা চালিয়ে একদিনে আরও অন্তত ৬৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এছাড়া গাজ্জা সিটিতে আরো একটি বহুতল ভবন হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে দখলদাররা।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, গাজ্জায় এখন পর্যন্ত অন্তত ৫০টি ভবন ধ্বংস করেছে দখলদার সেনারা। এর ফলে আশ্রয় হারাচ্ছে হাজারো পরিবার।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজ্জা সিটির ধ্বংসযজ্ঞ আরও তীব্র করেছে ইসরাইল। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, শহরের আরো একটি বহুতল ভবন গুঁড়িয়ে দিয়েছে দখলদার বাহিনী। এতে গাজ্জার সবচেয়ে বড় নগরকেন্দ্র দখলের অভিযানে ইসরাইল এ পর্যন্ত অন্তত ৫০টি ভবন ধ্বংস করেছে।

এদিকে আল-রুয়া টাওয়ারে হামলার পাশাপাশি রোববার গাজ্জায় আরও অন্তত ৬৫ জন শহীদ হন, যাদের মধ্যে ৪৯ জনই ছিলেন গাজ্জার উত্তরাঞ্চলের বাসিন্দা।

ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের প্রধান আমজাদ শাওয়া হামলার সময় ঘটনাস্থলের কাছে ছিলেন। আল জাজিরাকে তিনি বলেন, “অবস্থা ভয়ঙ্কর, চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শত শত পরিবার আশ্রয় হারিয়েছে। ইসরাইল এভাবে মানুষকে দক্ষিণে সরাতে চাইছে। অথচ সবাই জানে, দক্ষিণেও কোনো নিরাপদ জায়গা নেই।”

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য