Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজামায়াত সরকারে আসতে পারলে কওমী দেওবন্দী ও সুন্নিয়াত মাদরাসার অস্তিত্ব রাখবে না...

জামায়াত সরকারে আসতে পারলে কওমী দেওবন্দী ও সুন্নিয়াত মাদরাসার অস্তিত্ব রাখবে না : হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির প্রবীণ ইসলামী চিন্তাবিদ আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, আওয়ামী লীগ ইসলামের দুশমন।

আর, জামায়াত দেওবন্দী কওমী মাদরাসার দুশমন। আল্লাহ না করুন, আমি কসম করে আজকে বলে দিয়ে যাচ্ছি, এই ফেরাউনের জাত যদি কোনোভাবে কখনো সরকারে আসতে পারে, তাহলে দেওবন্দী কওমী ধারা এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াত ধারার (আলীয়া ও সুন্নিয়াত) মাদরাসার কোনো অস্তিত্ব কোথাও রাখবে না। আমি আজকে সাফ এই কথাটা বলছি। আপনারাই তা দেখবেন। আমি কসম করে বলতে পারি। আল্লাহ পানাহ্ দিন, আল্লাহ আমাদেরকে পানাহ দিন।

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী গত বৃহস্পতিবার হাটহাজারী ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে উপরোক্ত বক্তব্য রাখেন।
হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা জুনাইদ বাবুনগরীর উক্ত স্মরণসভায় আলেম ওলামা মশায়েখদের সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে আরও বক্তব্য রাখেন মাওলানা সালাউদ্দিন নানুপুরী, মাওলানা মামুনুল হক, মাওলানা হারুন ইজহার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য