Thursday, July 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকওমরাহ পালনকারীদের সুখবর দিলো সৌদি আরব

ওমরাহ পালনকারীদের সুখবর দিলো সৌদি আরব

যেকোনো ধরনের ভিসাধারীরা এখন থেকে ওমরাহ পালন করতে পারবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে সোমবার এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওমরাহ পালনের প্রক্রিয়াকে আরো সহজতর করা এবং হজ ও ওমরাহ পরিষেবা সম্প্রসারণের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন-২০৩০-এর লক্ষ্য বাস্তবায়নেরও অংশ।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্যমতে— ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা, ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা, কর্মভিসা এবং অন্যান্য সব ধরনের ভিসাধারীরা ওমরাহ পালনের সুযোগ পাবেন।

মন্ত্রণালয় বলছে, বিশ্বের সকল মুসলমানরা যাতে আরো স্বাচ্ছন্দ্য এবং প্রশান্তির সঙ্গে তাদের ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে পারেন, এই পদক্ষেপটি সৌদি আরবের সেই প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, নুসুক ওমরাহ প্ল্যাটফর্ম চালু করা হয়েছে, যেখানে ভ্রমণকারীরা প্যাকেজ নির্বাচন এবং ইলেকট্রনিকভাবে অনুমতি গ্রহণের মাধ্যমে সরাসরি ওমরাহ পালনের সুযোগ পাবেন। এছাড়াও প্ল্যাটফর্মটির মাধ্যমে নিজের ইচ্ছেমতো সময় নির্বাচনসহ বিভিন্ন পরিষেবা বুকিংয়ের সুবিধাও পাবেন ওমরাহ পালনকারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + 17 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য