Monday, June 1, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকলেবাননে ফের ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘন; হামলা চালিয়ে ৫ জনকে হত্যা

লেবাননে ফের ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘন; হামলা চালিয়ে ৫ জনকে হত্যা

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

রোববারের (২৩ নভেম্বর) বহুতলা একটি ভবন লক্ষ করে চালানো এই হামলায় অন্তত পাঁচজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএএ জানিয়েছে, হামলার ফলে ভবন ও আশপাশে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা জানিয়েছেন, নয়তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় হামলা চালানো হয়। পরে সেখানে দ্রুত অ্যাম্বুলেন্স পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৩৩১ জন নিহত এবং ৯৪৫ জন আহত হয়েছেন।

চুক্তি অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ইসরাইলি সেনাদের দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি সরে যাওয়ার কথা থাকলেও তারা এখনো সীমান্তের পাঁচটি আউটপোস্টে অবস্থান বজায় রেখেছে।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + nine =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য