Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকযুদ্ধবিরতি মেনে চলতে ইসরাইলকে চাপ দিতে জাতিসঙ্ঘ প্রতিনিধিদলকে আহ্বান লেবাননের

যুদ্ধবিরতি মেনে চলতে ইসরাইলকে চাপ দিতে জাতিসঙ্ঘ প্রতিনিধিদলকে আহ্বান লেবাননের

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন শুক্রবার জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের একটি প্রতিনিধিদলকে আহ্বান জানিয়েছেন, তারা যেন ইসরাইলকে যুদ্ধবিরতি মেনে চলতে চাপ প্রয়োগ করেন। একইসাথে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে দেশটির সেনাবাহিনীর প্রচেষ্টায় তাদের সমর্থন প্রত্যাশা করেন তিনি।

২০২৪ সালের নভেম্বরে ইসরাইল ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। তবে ইসরাইল বারবার লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে এবং দক্ষিণ লেবাননের পাঁচটি এলাকায় সেনা মোতায়েন করে রেখেছে। এগুলোকে তারা কৌশলগত মনে করে।

লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, আউন ‘ইসরাইলি পক্ষকে যুদ্ধবিরতি বাস্তবায়ন ও সেনা প্রত্যাহারে চাপ প্রয়োগের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন এবং প্রতিনিধিদলের কাছ থেকে চাপ প্রয়োগের আশা প্রকাশ করেছেন।

গত আগস্ট মাসে লেবানন সরকার হিজবুল্লাহকে সম্পূর্ণ নিরস্ত্র করতে তাদের সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে। সেনাবাহিনী আশা করছে, চলতি বছরের শেষ নাগাদ তাদের পরিকল্পনার প্রথম ধাপ সম্পন্ন হবে।

জাতিসঙ্ঘের প্রতিনিধিদল বৃহস্পতিবার দামেস্ক সফর করে এবং আউনের সাথে বৈঠকের পর শনিবার মার্কিন দূত মরগান অরটাগাসকে সাথে নিয়ে দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকা পরিদর্শন করার কথা রয়েছে।

অপরদিকে হিজবুল্লাহ নিরস্ত্র হতে অস্বীকার করছে। যুদ্ধবিরতির পর থেকে তারা ইসরাইলি হামলার জবাব দেয়নি। তবে তারা গত মাসে বৈরুতের দক্ষিণাঞ্চলে এক হামলায় তাদের সামরিক প্রধান নিহত হওয়ার পর এর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।

সূত্র : এএফপি/বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + nineteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য