Saturday, May 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকলেবাননে ইসরাইলের ব্যাপক বিমান হামলা

লেবাননে ইসরাইলের ব্যাপক বিমান হামলা

লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র দখলদার ইসরাইল।

সোমবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় মধ্যরাতে এ হামলা চালায় তারা।

দখলদার বাহিনীর দাবি, হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।

এর আগে, লেবাননের স্থানীয় গণমাধ্যমগুলো দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলার কথা জানায়। তবে সে সময় হামলার বিষয়ে আইডিএফের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০২৩ সালের অক্টোবরে গাজ্জায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর এর প্রভাব পড়তে শুরু করে ইসরাইল-লেবানন সীমান্তেও। ওই সময় থেকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে সীমান্তজুড়ে নিয়মিত গোলাগুলি ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে।

কিছুদিন আগে গাজ্জায় যুদ্ধবিরতি হলেও ইসরাইল-হিজবুল্লাহ সীমান্ত উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + 19 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য