Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকইসরাইলি হামলায় শীর্ষ কমান্ডারের শাহাদাতের কথা নিশ্চিত করল হামাস

ইসরাইলি হামলায় শীর্ষ কমান্ডারের শাহাদাতের কথা নিশ্চিত করল হামাস

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় গাজ্জায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ কমান্ডার রায়েদ সাঈদের শাহাদাতের কথা নিশ্চিত করেছে সংগঠনটি।

রোববার (১৪ ডিসেম্বর) এক ভাষণে এ তথ্য নিশ্চিত করেন হামাসের শীর্ষ নেতা খলিল আল-হাইয়া। বক্তব্যটি টেলিভিশনে সম্প্রচার করা হয়।

আল-হাইয়া বলেন, হামাসের একজন শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে ইসরাইলের চালানো হত্যাকাণ্ড গাজা উপত্যকায় বিদ্যমান যুদ্ধবিরতির কার্যকারিতাকে হুমকির মুখে ফেলেছে।

এর আগে শনিবার ইসরাইলি বাহিনী রায়েদ সাঈদকে হত্যার দাবি করেছিল। গাজ্জায় আমেরিকার সমর্থনে গত অক্টোবর মাসে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর এটি ছিল হামাসের কোনো শীর্ষ নেতার বিরুদ্ধে ইসরাইলের সবচেয়ে উচ্চপর্যায়ের হত্যাকাণ্ড।

ভাষণে আল-হাইয়া বলেন, “যুদ্ধবিরতি চুক্তির প্রতি ইসরাইলের অব্যাহত লঙ্ঘন এবং সাম্প্রতিক হত্যাকাণ্ড- যেগুলোর লক্ষ্য ছিলেন রায়েদ সাঈদ ও আরও অনেকে, এই চুক্তির কার্যকারিতাকে হুমকির মুখে ফেলছে।”

তিনি বলেন, “আমরা মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানাই, বিশেষ করে প্রধান জামিনদার মার্কিন সরকার এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি, যাতে তারা ইসরাইলকে যুদ্ধবিরতি সম্মান করতে এবং তাতে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে বাধ্য করে।”

হামাস সূত্রগুলো জানায়, রায়েদ সাঈদ ছিলেন হামাসের সশস্ত্র শাখার দ্বিতীয় শীর্ষ নেতা। তার ওপরে আছেন ইজ্জেদ্দিন আল-হাদ্দাদ। অন্যদিকে ইসরাইলের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ওপর চালানো হামলার অন্যতম প্রধান পরিকল্পনাকারী ছিলেন সাঈদ।

সূত্র: রয়টার্স

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য