Saturday, April 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকআফগানিস্তানে মানবিক সহায়তায় ১ কোটি ৯৫ লাখ ডলার বরাদ্দ দিল জাপান

আফগানিস্তানে মানবিক সহায়তায় ১ কোটি ৯৫ লাখ ডলার বরাদ্দ দিল জাপান

আফগানিস্তানের জন্য ১ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার মানবিক সহায়তা বরাদ্দ দিয়েছে জাপান। আফগানিস্তানে জাপানের দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে দূতাবাস বলেছে, তারা আশা করছে এই সহায়তা ঝুঁকিপূর্ণ আফগানদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। বিবৃতি অনুযায়ী, এই সহায়তা আফগানিস্তানের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মৌলিক মানবিক প্রয়োজন পূরণে ব্যয় হবে।

জাপান দূতাবাস আরও জানিয়েছে, আফগানিস্তানে কার্যরত জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সংস্থা এবং জাপানের বেসরকারি সংস্থাগুলোর মাধ্যমে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।

২০২১ সালের আগস্ট থেকে এ পর্যন্ত আফগানিস্তানে জাপানের মোট সহায়তার পরিমাণ ৫৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের বেশি হয়েছে।

সূত্র : আরিয়ানা নিউজ

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 9 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য