Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকফিলিস্তিনিদের তোপের মুখে পালালেন ইসরাইলি মন্ত্রী

ফিলিস্তিনিদের তোপের মুখে পালালেন ইসরাইলি মন্ত্রী

ইসরাইলের নিয়ন্ত্রণে থাকা দক্ষিণ ফিলিস্তিনের অধিকৃত নেগেভের তারাবিনে বেদুইন গ্রাম পরিদর্শনে গিয়েছিলেন কট্টরপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। সেখানে ক্ষুব্ধ ফিলিস্তিনিদের তোপের মুখে পড়েন তিনি।

ফিলিস্তিনিরা ইসরাইলি মন্ত্রী গভিরকে পাথর ছুঁড়ে মারেন। রোববার ইসরাইলি দখলদার বাহিনী গ্রামে হামলা চালিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করার পর এই ঘটনা ঘটে।


রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা চূড়ান্ত পর্যায়ে: ট্রাম্পরাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা চূড়ান্ত পর্যায়ে: ট্রাম্প
চ্যানেল-১৪ জানিয়েছে, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির রোববার পুলিশের অভিযান তদারকি করতে নেগেভের তারাবিন গ্রাম পরিদর্শন করেন। তার সফরকালে গ্রামবাসী জড়ো হয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা মন্ত্রীর দিকে পাথর ছুঁড়ে মারে। শেষ পর্যন্ত তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান।

ইসরাইলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হিজবুল্লাহরইসরাইলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হিজবুল্লাহর
সামাজিকমাধ্যমে শেয়ার করা ভিডিও ক্লিপগুলোতে দেখা গেছে, বেন-গভিরকে পাথর ছুঁড়ে মারছেন ফিলিস্তিনিরা এবং তিনি কড়া পুলিশি সুরক্ষায় এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। ইসরাইলি পুলিশ গ্রামবাসীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে।

সূত্র: মিডল ইস্ট আই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve + 9 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য