Thursday, June 4, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই

প্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই

উক্ত রাবী (আবূ হুরায়রাহ্ [রাঃ]) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: সময় সংকীর্ণ হয়ে যাবে, বিদ্যা উঠিয়ে নেয়া হবে, ফিতনা-ফাসাদ বৃদ্ধি পাবে, কার্পণ্যতা দেখা দেবে এবং ’হারজ’-এর আধিক্য হবে। লোকেরা প্রশ্ন করল, “হারজ’ কী? তিনি বললেন, হত্যা।

(বুখারী ও মুসলিম)

ব্যাখ্যা : আলোচ্য হাদীসের বিষয়সমূহ সম্পর্কে ইমাম তূরিবিশতী (রহিমাহুল্লাহ) বলেছেন, সময় নিকটবর্তী হওয়ার অর্থ : দুনিয়ার শেষ সময় নিকটবর্তী হবে এবং আখিরাতও নিকটবর্তী হবে। এর দ্বারা উদ্দেশ্য কিয়ামত নিকটবর্তী হবে। কারো কারো মতে, সময়ের ব্যবধান কমে যাবে, সে যুগের মানুষের আয়ু হ্রাস পাবে ও সীমালঙ্ঘনের আধিক্যের কারণে সময়ের বারাকাত হ্রাস পাবে। উলামায়ে কিরামকে উঠিয়ে নেয়া হবে, ফিতনার আধিক্য হবে, কৃপণতা বৃদ্ধি পাবে। (‘আওনুল মা’বুদ হা, ৪২৪৯)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য