চেতনার দিক দিয়ে এগিয়ে থাকা শাহাদাত হোসেন সেলিমের পরিচয় :
শাহাদাত হোসেন সেলিম ১৯৮২ সালে এরশাদের জাতীয় পার্টিতে যোগ দেন। ১৯৯০ সালে এরশাদের পতনের পর তিনি চট্টগ্রামের সালাউদ্দিন কাদের চৌধুরীর পার্টি এনডিপিতে যোগ দেন। সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপিতে যোগ দিলে সেলিমও বিএনপিতে যোগ দেন। এরপর চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক হন। তখন মীর মোহাম্মদ নাছিরউদ্দিন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ছিলেন। ২০০০ সালে দলের শৃঙ্খলা ভঙ্গের জন্য বিএনপি থেকে বহিষ্কৃত হন সেলিম।
এরপর কিছুদিন রাজনীতি থেকে দূরে ছিলেন তিনি। ২০০৬ সালে কর্নেল (অব.) অলি আহম্মদ বিএনপি থেকে বের হয়ে এলডিপি গঠন করেন। ওই বছর সেলিমও এলডিপিতে যোগ দেন। ওইসময় সেলিম তার বক্তব্যে বলেছিলেন, কোন মুসলমানের পক্ষে বিএনপি করা সাজে না।
এরপর এলডিপিতে একাংশ নিয়ে নিজেই হয়ে যান একাংশের চেয়ারম্যান, অবশেষে ২০২৫ সালের ৮ ডিসেম্বরে এলডিপিতে থাকা নিজের একাংশের বিলুপ্তি ঘোষণা করে বিএনপিতে যোগ দিলে
মিঃ তারেক রহমান তাকে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের এমপি বানান ।
এখন তিনি নববর্ষেরর চেতনাধারী, নববর্ষের দিন একাত্তর টিভির টকশোতে বসে মুসলমানদেরকে বলেন তোমরা চিন্তা চেতনার দিক দিয়ে পিছিয়ে আছো ….. বোরকা নিকাব পরিধান করা মুসলিম নারীদের বলেন মৌলবাদী।
