অহশী ইবনে হার্ব রাদিয়াল্লাহু ’আনহু হতে বর্ণিত, সাহাবাগণ নিবেদন করলেন, ’হে আল্লাহর রাসূল! আমরা খাই, কিন্তু যেন পেট ভরে না।’ তিনি বললেন, ’’তাহলে হয়তো তোমরা আলাদা আলাদা খাও।’’ তারা বললেন, ’জী হ্যাঁ।’ তিনি বললেন, ’’তোমরা জামা’আতবদ্ধভাবে ’বিসমিল্লাহ’ বলে আহার করো, তাহলে তাতে তোমাদের জন্য বরকত দান করা হবে।’’ (আবূ দাঊদ) [1]
[1] আবূ দাউদ ৩৭৬৪, ইবনু মাজাহ ৩২৮৬, আহমাদ ১৫৬৪৮
