Tuesday, May 5, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরযাত্রা শুরু করল দেশের প্রথম প্রাতিষ্ঠানিক ইসলামি কাউন্সেলিং সেন্টার

যাত্রা শুরু করল দেশের প্রথম প্রাতিষ্ঠানিক ইসলামি কাউন্সেলিং সেন্টার

রাজধানীর ধানমণ্ডির আইকনিক টাওয়ারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সুকুনলাইফ ইসলামিক সেন্টার। দেশের প্রথম প্রাতিষ্ঠানিক ইসলামি কাউন্সেলিং প্ল্যাটফর্ম হিসেবে আধ্যাত্মিক ও মানসিক সুস্থতার সমন্বিত সমাধান নিয়ে গড়ে ওঠা কেন্দ্রটি উদ্বোধনের প্রথম দিন থেকেই আগ্রহী মানুষের ভিড়ে মুখর হয়ে ওঠে।

শুক্রবার (১ মে) গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দিনব্যাপী নানা কার্যক্রমের আয়োজন করা হয়। দর্শনার্থীদের জন্য ছিল ফ্রি কনসাল্টেন্সি, সেবাসমূহ সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান এবং বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ।

দিনব্যাপী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বিকাল ৩টায় অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠান। এতে অংশ নেন মুফতি সাইফুল ইসলাম, ইমরান রাইহান, ডা. সাইদুল আশরাফ কুশাল, তানজীল আরেফীন আদনান, ডা. ইকরামুল বাশার ও শায়খ আব্দুল্লাহ আল মাসউদসহ দেশের বিশিষ্ট আলেম, গবেষক ও বিশেষজ্ঞরা।

আলোচনার বিষয় ছিল “বর্তমান যুগে রুকইয়াহ, তারবিয়াহ ও তাজকিয়ার প্রয়োজনীয়তা ও অপরিহার্যতা”। বক্তারা আধুনিক জীবনের মানসিক, পারিবারিক ও আধ্যাত্মিক সংকট মোকাবেলায় ইসলামি দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরেন।

সুকুনলাইফ ইসলামিক সেন্টারের সেবার মধ্যে রয়েছে শরিয়াহসম্মত ইসলামি কাউন্সেলিং, রুকইয়াহ বা আধ্যাত্মিক চিকিৎসা, হিজামা বা কাপিং থেরাপি এবং পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার ইসলামিক দিকনির্দেশনা।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তাদের অন্যতম তাকি ইবনে ইসহাক জানান, মানুষের জীবনে প্রশান্তি, মানসিক স্থিরতা এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করার মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ জীবন গড়ে তুলতেই তাদের এই উদ্যোগ।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven + 8 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য