Sunday, June 14, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগাজ্জা সীমান্তে বিশাল সামরিক ঘাঁটি বানাচ্ছে আমেরিকা

গাজ্জা সীমান্তে বিশাল সামরিক ঘাঁটি বানাচ্ছে আমেরিকা

ফিলিস্তিনের গাজ্জা সীমান্তের কাছে একটি বিশাল সামরিক ঘাঁটি নির্মাণ শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজ্জা পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে যুক্ত সামরিক ও বেসামরিক কর্মীদের সদর দপ্তর হিসেবে ঘাঁটিটি ব্যবহৃত হবে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (১০ জুন) ইসরাইলি সংবাদপত্র ইসরাইল হায়োম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গাজ্জা উপত্যকার কাছে অবস্থিত ইসরাইলি জনপদ রেইমের নিকটবর্তী এলাকায় ঘাঁটিটির নির্মাণকাজ চলছে।

ট্রাম্পের গাজ্জা পরিকল্পনার পরবর্তী ধাপগুলো বাস্তবায়নে যেসব আন্তর্জাতিক সংস্থা, বেসামরিক কর্মী ও সামরিক বাহিনী অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে, তাদের জন্য কেন্দ্রীয় কমান্ড ও সমন্বয়কেন্দ্র হিসেবে স্থাপনাটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

ইসরাইল হায়োম জানায়, ‘আমরা জানতে পেরেছি, মার্কিন সেনাবাহিনী গাজ্জা সীমান্তে রেইম থেকে খুব বেশি দূরে নয়, এমন একটি স্থানে বিশাল ঘাঁটি নির্মাণ শুরু করেছে।’

সংবাদপত্রটি জানিয়েছে, নতুন স্থাপনাটি দক্ষিণ ইসরাইলের কিরিয়াত গাতে বর্তমানে পরিচালিত বহুজাতিক সদর দপ্তরের স্থলাভিষিক্ত হবে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, কিরিয়াত গাতের ওই স্থাপনায় আগে কয়েকটি আরব রাষ্ট্রসহ ২৪টির বেশি দেশের প্রতিনিধিরা অবস্থান করতেন। তারা গাজ্জা-সংশ্লিষ্ট আন্তর্জাতিক সমন্বয় কার্যক্রমে অংশ নিয়েছিলেন।

তবে চলতি বছরের শুরুতে ইরানকে ঘিরে সংঘাত শুরু হওয়ার পর ওই প্রতিনিধিদের অনেকেই সেখান থেকে চলে যান।

সূত্র: মিডল ইস্ট মনিটোর

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight + 11 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য