Wednesday, July 15, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকগাজ্জা সিটির ইন্ডাস্ট্রিয়াল জোনে ইসরাইলের হামলা

গাজ্জা সিটির ইন্ডাস্ট্রিয়াল জোনে ইসরাইলের হামলা

গাজ্জা সিটির শিল্পাঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, হামলায় একটি ধাতু প্রক্রিয়াজাতকরণ কারখানা ও আশপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত চারজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, হামলার লক্ষ্য ছিল হামাসের একটি অস্ত্র উৎপাদন কেন্দ্র। তাদের ভাষ্য অনুযায়ী, ওই স্থাপনাটি সামরিক কাজে ব্যবহৃত হচ্ছিল এবং সেখানে হামাসের সদস্যরা অবস্থান করছিল।

তবে ফিলিস্তিনি পক্ষ বলছে, হামলাটি একটি শিল্পকারখানায় হয়েছে এবং এতে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে জরুরি সেবাকর্মীরা।

গাজ্জায় যুদ্ধবিরতি কার্যকর থাকার দাবি থাকলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। নতুন এই হামলার মধ্য দিয়ে গাজ্জা উপত্যকায় নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve + fourteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য