Thursday, July 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইরাক থেকে সব সেনা সরিয়ে নেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইরাক থেকে সব সেনা সরিয়ে নেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইরাক থেকে চলতি বছরের সেপ্টেম্বরের শেষ নাগাদ সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৪ জুলাই) ওয়াশিংটন সফররত ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদিকে এ প্রতিশ্রুতির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউজে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরাকে আর মার্কিন সামরিক বাহিনী রাখার প্রয়োজন দেখছেন না তারা। একই সঙ্গে তিনি মার্কিন তেল কোম্পানিগুলোর সঙ্গে ইরাকের ক্রমবর্ধমান সম্পর্কের বিষয়টিও তুলে ধরেন।

ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি জানান, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরাক ত্যাগ করবে। তবে মার্কিন কোম্পানিগুলো দেশটিতে তাদের কার্যক্রম চালিয়ে যাবে।

এদিকে, মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, আইএসবিরোধী অভিযান সমাপ্ত করার লক্ষ্যে ২০২৪ সালে ইরাকের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির প্রতি তারা অঙ্গীকারবদ্ধ। ওই সময় ইরাকে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা মোতায়েন ছিল।

উল্লেখ্য, ২০০৩ সালে ইরাকে সাদ্দাম হোসেন সরকারের বিরুদ্ধে অভিযান চালায় যুক্তরাষ্ট্র। তাকে হত্যার পরও দেশটিতে দীর্ঘদিন ধরে মার্কিন সেনা উপস্থিতি বজায় ছিল। সেনা প্রত্যাহার কার্যকর হলে প্রায় ২৩ বছরের সেই উপস্থিতির অবসান ঘটবে।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 10 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য