Thursday, July 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকগাজ্জায় ধ্বংসযজ্ঞ দেখলে ‘ভালো অনুভূতি’ হয়: ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

গাজ্জায় ধ্বংসযজ্ঞ দেখলে ‘ভালো অনুভূতি’ হয়: ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইসরাইলি সামরিক বাহিনীর ব্যাপক ধ্বংসযজ্ঞ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটস। উত্তর গাজ্জা পরিদর্শনকালে তিনি ধ্বংসস্তূপে পরিণত হওয়া এলাকা দেখে ‘ভালো অনুভূতি’ হচ্ছে বলে মন্তব্য করেন।

উত্তর গাজ্জার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে কাটস বলেন, “একটি ভালো অনুভূতি, তাই নয় কি?”—যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে।

তিনি দাবি করেন, গাজ্জার বর্তমান পরিস্থিতি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি ইসরাইলের পরিকল্পিত নীতির অংশ। এর উদ্দেশ্য হিসেবে তিনি দেশটির নিরাপত্তা হুমকি স্থায়ীভাবে নির্মূল করার কথা উল্লেখ করেন।

পূর্ববর্তী সামরিক কৌশলের সমালোচনা করে কাটস বলেন, আগে গাজ্জায় সাময়িকভাবে অভিযান চালিয়ে সেনা প্রত্যাহার করা হতো। তবে বর্তমান কৌশলে ইসরাইলি বাহিনী গাজ্জার ভেতরে অবস্থান করছে এবং অবকাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে।

এদিকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে গাজ্জা উপত্যকার ভেতরে তিনটি নতুন সামরিক আউটপোস্ট স্থাপনের ঘোষণাও দেন তিনি। এসব ঘাঁটি সরাসরি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকবে বলে জানা গেছে।

গাজ্জা নিয়ে ইসরাইলের এই অবস্থান ও পরিকল্পনা ইতোমধ্যে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + 14 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য