Wednesday, July 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকবেলুচিস্তানে মাদরাসায় পাক বাহিনীর বিমান হামলা

বেলুচিস্তানে মাদরাসায় পাক বাহিনীর বিমান হামলা

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কয়েকটি ধর্মীয় মাদরাসা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। প্রদেশটির সংবাদমাধ্যম-সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।

আজ মঙ্গলবার (২১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হুরিয়াত রেডিও।

সূত্রগুলোর তথ্যমতে, মাস্তুং শহরের অন্তর্গত কাহদকুচা এলাকার কয়েকটি ধর্মীয় মাদরাসা লক্ষ্য করে এসব বিমান হামলা চালানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, হামলায় পবিত্র কুরআনের কয়েকটি কপি এবং বেশ কিছু ধর্মীয় গ্রন্থ ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর সামরিক হামলা ও ধর্মীয় মাদরাসাগুলোর ক্ষয়ক্ষতির প্রতিবাদে মাস্তুং শহরে সর্বাত্মক ধর্মঘট পালিত হয়েছে। হামলার প্রতিবাদে শহরের বাজার, বাণিজ্যিক কেন্দ্র ও দোকানপাট বন্ধ রাখা হয়।

এমন সময়ে এসব ঘটনা ঘটল, যখন সাম্প্রতিক সময়ে পাকিস্তান সেনাবাহিনী বেলুচিস্তানে বিরোধী গোষ্ঠী ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করেছে। এর ফলে প্রদেশটিতে ক্ষোভ ও বিক্ষোভ আরও বেড়েছে।

সূত্র: হুরিয়াত রেডিও

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen + twenty =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য