Saturday, June 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমাঝ আকাশে ইরানের বিমান ছিনতাইয়ের চেষ্টা!

মাঝ আকাশে ইরানের বিমান ছিনতাইয়ের চেষ্টা!

ইরানের অভ্যন্তরীণ রুটের একটি যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের চেষ্টা করে সন্ত্রাসীরা। তবে ছিনতাইয়ের চেষ্টা প্রতিহত করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।

শুক্রবার আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, ইরান এয়ারের একটি ফকার ১০০ যাত্রীবাহী বিমান বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে ইরানের দক্ষিণাঞ্চলীয় আহওয়াজ বিমানবন্দর থেকে পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের উদ্দেশে উড্ডয়ন করে। বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করা হলে এটি পথিমধ্যে ইস্পাহান বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এ সময় বিমানের নিরাপত্তার দায়িত্ব থাকা আইআরজিসি’র সেনারা ছিনতাইয়ের চেষ্টা করার জন্য এক ব্যক্তিকে আটক করে।

বিবৃতিতে বলা হয়, ছিনতাইয়ের প্রচেষ্টাকারী ব্যক্তি বিমানটিকে পারস্য উপসাগরের দক্ষিণে অবস্থিত কোনো আরব দেশে নিয়ে যেতে চেয়েছিল। 

আইআরজিসি আরো বলেছে, বিমানটির সব যাত্রী নিরাপদে রয়েছেন এবং তাদেরকে বিকল্প বিমানে গন্তব্যে পৌঁছে দেয়া হয়েছে। বিমান  ছিনতাইয়ের চেষ্টার কারণ অনুসন্ধানের জন্য ব্যাপক তদন্ত শুরু করেছে দেশটি।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য