প্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই 

0
3
রাসুল (সা:) এর হাদিস

আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন মুহাম্মাদ ইবনু আব্দুল আযীয, তিনি বলেন: আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন আব্দুল মালিক ইবনুল খাত্তাব ইবনু উবাইদিল্লাহ ইবনু আবী বাকরা আল-বাসরী—(মুহাম্মাদ ইবনু আব্দুল আযীয বলেন) আমি রামলাতে তাঁর সাথে সাক্ষাৎ করেছি—তিনি বলেন: আমাকে হাদিস বর্ণনা করেছেন রাশিদ আবূ মুহাম্মাদ, শাহর ইবনু হাওশাব থেকে, তিনি উম্মুদ দারদা থেকে, তিনি আবূদ দারদা (রাযিআল্লাহু আনহু) থেকে। তিনি বলেন:

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নয়টি বিষয়ে উপদেশ দিয়েছেন:

১/ আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করবে না; যদিও তোমাকে টুকরো টুকরো করে ফেলা হয় অথবা আগুনে পুড়িয়ে ফেলা হয়।

২/ ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ত্যাগ করবে না। আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তা ত্যাগ করে, তার থেকে (আল্লাহর) জিম্মা বা নিরাপত্তার অঙ্গীকার উঠে যায়।

৩/ কখনো মদ পান করবে না; কেননা তা সকল অনিষ্টের চাবি।

৪/ তোমার পিতা-মাতার আনুগত্য করবে। তারা যদি তোমাকে তোমার দুনিয়ার সম্পদ ত্যাগ করতে আদেশ করেন, তবে তাদের জন্য তা ত্যাগ করবে।

৫/ শাসকদের সাথে বিবাদে জড়াবে না, যদিও তুমি মনে করো যে তুমিই সঠিক।

৬/ যুদ্ধের ময়দান থেকে পালাবে না, যদিও তুমি নিহত হও এবং তোমার সঙ্গীরা পালিয়ে যায়।

৭/ তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের জন্য ব্যয় করবে।

৮/ তোমার পরিবারের উপর থেকে তোমার লাঠি উঠিয়ে নেবে না (অর্থাৎ পরিবারের শাসন-শৃঙ্খলা ও সংশোধনের ব্যাপারে উদাসীন হবে না)।

৯/ তাদের অন্তরে আল্লাহ আযযা ওয়া জাল্লার ভয় জাগ্রত করবে।

তাহকীক আলবানীঃ হাসান। (حسن) ।। মুসনাদে আহমাদ ২১৯৭৪, সুনানে ইবনে মাজাহ্ ৪০৩৪।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 4 =