Saturday, October 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরটঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৭ বসতঘর পুড়ে ছাই

টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৭ বসতঘর পুড়ে ছাই

গাজীপুরের টঙ্গীতে অগ্নিকাণ্ডে ১৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দুপুরে দক্ষিণ আউচপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীদের দাবি। তবে এ অগ্নিকাণ্ডে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইকবাল হোসেন জানান, শনিবার দুপুরে বদরুল আলমের বাড়ির ভাড়াটিয়া বিল্লাল হোসেনের ঘরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী বাড়ির সতেরটি টিনের তৈরী ও আধাপাকা বসত ঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − seven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য