Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবাংলাদেশি হত্যায় সৌদি নাগরিকের শিরচ্ছেদ

বাংলাদেশি হত্যায় সৌদি নাগরিকের শিরচ্ছেদ

সৌদি আরবের দাম্মামে বাংলাদেশি অভিবাসী সাগর পাটোয়ারীকে হত্যার দায়ে সৌদি নাগরিক উমর আল শাম্মেরীকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।

রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে সোমবার পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, সৌদি আরবের দাম্মাম শহরের আবু হাদরিয়া সড়কের একটি পেট্রোল পাম্পে বাংলাদেশি অভিবাসী সাগর পাটোয়ারীর সঙ্গে সৌদি নাগরিক উমর আল শাম্মেরির বাদানুবাদ হয়। এক পর্যায়ে উমর পিস্তল দিয়ে গুলি করলে ঘটনাস্থলেই সাগর নিহত হন।

গুলি করার পর উমর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ২০০৬ সালের জুন মাসে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। দীর্ঘদিন তদন্তের পর স্থানীয় আইন প্রয়োগকারী বাহিনী উমর আল শাম্মেরীকে ২০১৮ সালে শনাক্ত এবং আটক করে বিচারের সম্মুখীন করে।

সাগর পাটোয়ারী হত্যা মামলার শুনানিতে দাম্মাম ক্রিমিনাল কোর্টে মৃতের ওয়ারিশদের পক্ষে অভিযুক্তের মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে এ পর্যন্ত ১২টি শুনানিতে বাংলাদেশ দূতাবাস প্রতিনিধি অংশগ্রহণ করেন। গত ২৪ মার্চ ২০২১ তারিখ অভিযুক্ত সৌদি নাগরিক উমর আল শাম্মেরির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় কোর্ট আসামিকে শিরচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের রায় প্রদান করে।

নিহত সাগর পাটোয়ারী কুমিল্লার বরুড়া উপজেলার নাগিরপাড় গ্রামের হাজি সোনা মিয়ার ছেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 − 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য