Thursday, June 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরওমরা পালনকারীদের নির্দেশনায় মসজিদুল হারামে নিযুক্ত ৭৫০ গাইড

ওমরা পালনকারীদের নির্দেশনায় মসজিদুল হারামে নিযুক্ত ৭৫০ গাইড

সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববী বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি ওমরা পালনকারীদের নির্দেশনা দেয়ার জন্য ৭৫০ জন গাইডকে নিযুক্ত করেছে। পাশাপাশি মসজিদুল হারামে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নেয়া ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়েও তাদের দায়িত্ব দেয়া হয়।

রোববার জেনারেল প্রেসিডেন্সির জনসমাগম নিয়ন্ত্রণ বিষয়ক প্রশাসনিক পরিচালক ওসামা আল-হুজাইলির বরাত দিয়ে দিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়ায় প্রকাশিত খবরে এই তথ্য জানানো হয়।

ওসামা আল-হুজাইলি বলেন, এই ৭৫০ জন গাইড ২৪ ঘণ্টায় মসজিদুল হারাম জেয়ারতে আসা ব্যক্তিদের সহায়তা করবে এবং ওমরা পালনের সময় তাদেরকে নির্দেশনা দেবে।

এছাড়া মসজিদের স্থানীয় গাইডদের জেনারেল প্রেসিডেন্সির বেসামরিক নিরাপত্তা প্রহরীদের পাঁচ শ’ সদস্যের শক্তিশালী এক দল সহায়তা করবে।

এর আগে সৌদি হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রমজানে কেই মসজিদুল হারাম জেয়ারত বা ওমরা করতে চাইলে তাকে বাধ্যতামূলকভাবে করোনভাইরাস প্রতিরোধে টিকা নিতে হবে। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের চালু করা ‘তাওয়াক্কালনা’ অ্যাপের মাধ্যমে সুস্থতার বিষয়ে নিশ্চয়তা নিশ্চিত করতে হবে।

অপরদিকে যথাযথ অনুমতি ছাড়া কেউ ওমরা পালনের জন্য গেলে তাকে সৌদি ১০ হাজার রিয়াল (বাংলাদেশী দুই লাখ টাকার বেশি) জরিমানার বিধান করে আদেশ জারি করে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া কেউ মসজিদুল হারামে প্রবেশ করলে তাকে সৌদি এক হাজার রিয়াল (বাংলাদেশী ২২ হাজার টাকার বেশি) জরিমানা দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য