Wednesday, June 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবাংলাদেশের যাত্রীদের ওমান প্রবেশে নিষেধাজ্ঞা

বাংলাদেশের যাত্রীদের ওমান প্রবেশে নিষেধাজ্ঞা

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নাগরিকদের ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। করোনা প্রতিরোধে গঠিত দেশটির সর্বোচ্চ কমিটি ২১ এপ্রিল এই ঘোষণা দেয়।

ঘোষণায় বলা হয়েছে, এই তিন দেশের নাগরিকরা তো বটেই, অন্যান্য দেশের যেসব নাগরিক গত ১৪ দিনের মধ্যে এই তিনটি দেশের যেকোনো একটিতে ভ্রমণ করেছেন, তারাও ওমানে প্রবেশ করতে পারবেন না।

২৪ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত বহাল থাকবে এই নিষেধাজ্ঞা।

তবে ওমানের নাগরিক, কূটনীতিবিদ, স্বাস্থ্যকর্মী ও তাদের পরিবারের সদস্যদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না। তাদেরকে অবশ্যই করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে বলে সরকারি আদেশটিতে উল্লেখ করা হয়েছে।

করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করা ওয়ার্ল্ডোমিটারের ওয়াবসাইটে বলা হয়েছে, বিশ্বজুড়ে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ওমানে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৮৩ হাজার ৭৭০ জন এবং এখন পর্যন্ত এ রোগে দেশটিতে মারা গেছেন এক হাজার ৯২৬ জন।

সূত্র: টাইমস অব ওমান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five − five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য