Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআরমানীটোলায় ভবনে আগুন, দুজনের মৃত্যু, দগ্ধ ২০

আরমানীটোলায় ভবনে আগুন, দুজনের মৃত্যু, দগ্ধ ২০

রাজধানী পুরান ঢাকার আরমানীটোলায় একটি ছয়তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন ভবনটির নিরাপত্তারক্ষী, আরেকজন নারী। এ ঘটনায় ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ অন্তত ২০ জন দগ্ধ হয়েছেন। দগ্ধ ২০ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ ভোর রাত সোয়া তিনটার দিকে আগুন লাগে।

ধারণা করা হচ্ছে,  ভবনটির নিচতলায় রাসায়নিকের গুদাম থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

খবর পেয়ে  ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট  প্রায় তিন ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভোর  ছয়টার দিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফ করা হয়। এতে জানানো হয়, আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় বিভিন্ন ফ্লোর থেকে ১৫ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজন অগ্নিদগ্ধ হয়েছেন। অন্যরা নানাভাবে অসুস্থ হয়েছেন। আর ফায়ার সার্ভিসের তিন কর্মীর মধ্যে একজনের পায়ে ফ্র্যাকচার হয়েছে, তাঁকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 ব্রিফিংয়ে আরও জানানো হয়, আগুন আর ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। নিচতলায় রাসায়নিকের গুদাম রয়েছে। তাই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে। ফায়ার সার্ভিসের কর্মীরা ওই ভবনের প্রায় সব ফ্লোরে ঢুকে দেখেছেন। সেখানে আর কেউ নেই। সবাইকে ইতিমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য