Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসরাইল স্বীকৃতির জন্য বারবার যোগাযোগ করেছে : পররাষ্ট্রমন্ত্রী

ইসরাইল স্বীকৃতির জন্য বারবার যোগাযোগ করেছে : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের স্বীকৃতি পেতে ইসরাইল বারবার অ্যাপ্রোচ (যোগাযোগ) করলেও বাংলাদেশের সিদ্ধান্ত হচ্ছে ফিলিস্তিনিদের ওপর অত্যাচার শেষ না হওয়া পর্যন্ত তাদের সাথে কোনো সম্পর্ক প্রতিষ্ঠা করা হবে না।

সরাসরি ইসরাইলের নাম উল্লেখ না করেই তিনি বলেছেন, ‘আমরা এখনো ওদের স্বীকৃতি দেইনি। যদিও তারা বারবার আমাদের অ্যাপ্রোচ করেছে। আমরা আমাদের ভাইদের জন্য, যে অত্যাচার তাদের ওপর হচ্ছে, এটা শেষ না হওয়া পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ওদের সাথে আমাদের সম্পর্ক হবে না।’

বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির ফিলিস্তিনকে দেয়া ওষুধ সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে মোমেন বলেন, ‘ফিলিস্তিন আমাদের বড় বন্ধু। আমরা বিশ্বাস করি যতদিন স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন না হবে আমরা ততদিন তাদের সাথে আছি। তাদের অকুপেশন আর্মিকে আমরা কখনো গ্রহণ করবো না।’

তিনি বলেন, বাংলাদেশ আশা করে ফিলিস্তিন একদিন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হবে।

‘আমরা ইসরাইল ও ফিলিস্তিন দু’রাষ্ট্রভিত্তিক সমাধানে বিশ্বাস করি, যা হবে ’৬৭ সালের সীমান্তের ভিত্তিতে। আশা করি ফিলিস্তিনিদের দুর্গতি একদিন দূর হবে,’ বলেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের কোভিড পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীনসহ অনেক দেশের জন্য বাংলাদেশ তার সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়েছে।

কিন্তু তিনি বলেন, ফিলিস্তিনিদের সাহায্য করার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকাটা ছিল অন্যরকম।

‘ফিলিস্তিনিদের ক্ষেত্রে সরকার ও জনগণ উভয়ই সাহায্য করেছে। কারণ ফিলিস্তিনে দখলদার বাহিনীর অত্যাচার নির্যাতনের ব্যথা আমরা অনুভব করি।’

অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে টিকা উৎপাদনের বিষয় নিয়ে শিগগিরই ঘোষণা হবে কিন্তু কোন প্রতিষ্ঠান সেটা করবে তা নির্ভর করবে বিদেশী টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওপর।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র, যেসব দেশে মৃত্যু হার বেশি তাদেরকে টিকা সহায়তা দিচ্ছে। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি ততটা খারাপ নয় বলেই তারা সেই সহায়তা বাংলাদেশকে দিচ্ছে না।

তারপরেও সরকারের চেষ্টা অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন, ১৩ জুন চীন থেকে ছয় লাখ ডোজ টিকা আসবে।

সূত্র : বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য