Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপাকিস্তানে আরও কোনও মার্কিন ঘাঁটি নয়, কঠোর অবস্থানে ইমরান

পাকিস্তানে আরও কোনও মার্কিন ঘাঁটি নয়, কঠোর অবস্থানে ইমরান

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার পর দেশটির সেনাদের পাকিস্তানের কোনো ঘাঁটি ব্যবহার করতে দেয়া হবে না বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি।

বুধবার ইসলামাবাদে এ কথা বলেন তিনি। এ ব্যাপারে ইমরান খান সরকারের অবস্থান ‘কঠোর’ বলেও জানান তিনি।

কোরেশি সাংবাদিকদের বলেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার পর দেশটির পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মার্কিন সেনাদেরকে পাকিস্তানের ঘাঁটি ব্যবহার করতে দেয়ার প্রশ্নই উঠবে না।

তিনি বলেন, ‘এ ধরনের ঘাঁটি স্থাপন বা পাকিস্তানি ঘাঁটি ব্যবহার করার ইচ্ছে তারা পোষণ করতে পারে। কিন্তু আমরা তাদেরকে সেরকম কোনো সুযোগ দেব না। আমাদেরকে আমাদের স্বার্থ দেখতে হবে।’

রোববার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল, মার্কিন সেনাদেরকে পাকিস্তানের ঘাঁটি ব্যবহার করতে দিতে চায় ইসলামাবাদ।

খবরে দাবি করা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক উইলিয়াম জে. বার্নস সম্প্রতি গোপনে পাকিস্তান সফর করেছেন। সেখানে তিনি এ বিষয়ে পাক সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

নিউইয়র্ক টাইমস আরো জানিয়েছে, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার পরও ওয়াশিংটন যাতে প্রয়োজনে আফগানিস্তানে অভিযান চালাতে পারে সেজন্য পাকিস্তানে সেনা মোতায়েন করতে চায় পেন্টাগন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড জে. অস্টিন বারবার টেলিফোন করে এ বিষয়ে পাক সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছেন।

২০০৮ সাল থেকে বেশ কয়েক বছর ধরে আফগানিস্তানে ড্রোন হামলা চালানোর কাজে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের ‘শামসি’ ঘাঁটি ব্যবহার করেছে সিআইএ। বিষয়টি পাকিস্তান সরকার কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

নিউইয়র্ক টাইমস তার প্রতিবেদনে আরো লিখেছে, মার্কিন সেনা মোতায়েন করতে দেয়ার বিষয়টি পাকিস্তানের জনগণ কখনও মেনে নেবে না বলে এ ব্যাপারে ইসলামাবাদকে বুঝেশুনে কথা বলতে হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য