Saturday, April 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসামাদকে মারধরের পর কেটে দেয়া হয় দাড়ি

সামাদকে মারধরের পর কেটে দেয়া হয় দাড়ি

করোনাভাইরাসের মহামারির মধ্যে ভারতের মুসলিম নির্যাতন কমেনি। মসজিদ গুঁড়িয়ে দেয়া আর মুসলিমদের উপর নির্যাতন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এবার ভারতের উত্তরপ্রদেশে ফের মুসলিম নিগ্রহের ঘটনা ঘটেছে। এবার দুষ্কৃতিকারীদের হামলার শিকার হয়েছেন আব্দুল সামাদ নামের এক বৃদ্ধ। নির্যাতনের বিবরণ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন আব্দুল সামাদ। ইতোমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইনকে উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, রোববার রাতে রাজ্যের লোনি শহরে ঘটেছে এই ঘটনা। হামলাকারীদের একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদেরও গ্রেফতারের তৎপরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

ভিডিওবার্তায় আব্দুল সামাদ বলেন, রোববার মসজিদে এশার নামাজ আদায় শেষে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় একটি অটোরিকশা এসে তার সামনে থামে এবং সেখান থেকে তিন ব্যক্তি নেমে এসে তাকে বলে, তার সঙ্গে জরুরি কথা আছে তাদের। কী কথা জানতে চাইলে তাদের একজন প্রথমে তাকে চড় দিয়ে ফেলে দেয় এবং তারপর টেনে হিঁচড়ে তাকে কাছের একটি পরিত্যক্ত কুঁড়েঘরে নিয়ে যায়। ভিডিওবার্তায় কাঁদতে কাঁদতে সামাদ বলেন, ‘ঘরে নিয়ে গিয়ে প্রথমে বাঁশ ও কাঠের লাঠি দিয়ে তারা আমাকে মারধোর করে, তারপর ছুরি দিয়ে দাঁড়ি কেটে দেয় এবং ‘জয় শ্রীরাম’ ও ‘বন্দে মাতরম’ সেøাগান উচ্চারণ করতে বলে। আমি কী অপরাধ করেছি জানতে চাইলে তারা বলে, আমি পাকিস্তানি এজেন্ট।’ সামাদ আরও বলেন, ‘তারা আমাকে মুসলিম নির্যাতনের বিভিন্ন ভিডিও দেখিয়ে বলে যে, আমি যদি অপরাধ স্বীকার না করি, তাহলে নির্যাতন আরও বাড়বে, আমাকে ও আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকিও দেওয়া হয়েছে।’ এনডিটিভি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য