Wednesday, April 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরহিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হলেন সিয়াম!

হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হলেন সিয়াম!

স্বপন সরকার নামের এক যুবক হিন্দু ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে মো. আবদুল্লাহ্ আল সিয়াম (২৪)।

শুক্রবার জুমার নামাজের পূর্বে টাঙ্গাইলের মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদে তাকে কালেমা পাঠ করান মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি ড. সালাহ্ উদ্দীন আশরাফী।

মো. আবদুল্লাহ্ বলেন, ছোট বেলা থেকেই ইসলামের ধর্মীয় রীতি-নীতি ভালো লাগতো। নামাজ, যাকাত, হজ্ব ইত্যাদি সবই ভালো লাগে, তখন থেকেই ইসলাম ধর্মের প্রতি এক ব্যতিক্রম শ্রদ্ধা আসে নিজের মধ্যে। আমার সব বন্ধুরাই মুসলিম, চলাফেরাও ওদের সাথেই। আজানের ধ্বনি আমাকে মুগ্ধ করে। বাংলাদেশসহ পৃথিবীতে অনেক সৌন্দর্য্যময় মসজিদ রয়েছে যেগুলোর ভিতরে প্রবেশ করলে মনে প্রশান্তি আসে। আমি দূরে থাকলেও আমার মা-বাবাকে ইসলামের পথে আনার চেষ্টা করবো এবং দূর থেকে হলেও তাদের খেদমত করবো ইনশাআল্লাহ্।

তিনি যেনো সঠিকভাবে শান্তির ধর্ম ইসলাম পালন করতে পারেন, আল্লাহর হুকুম ও নবী রাসুলের (সা:) দেখানো পথে চলতে পারেন এজন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

উল্লেখ্য, এরআগে তিনি টাঙ্গাইল কোর্ট থেকে গত ৮ জুন এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন। তার বাড়ি মির্জাপুর পৌরসভার বাওয়ারকুমারজানি গ্রামে। তার পরিবার ছেড়ে স্বজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মির্জাপুর সরকারি কলেজে সমাজকর্ম বিভাগ থেকে অনার্স চতুর্থ বর্ষে পড়াশোনা করছেন।

পিডিএসও/এসএম শামীম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য