Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআঞ্চলিক নির্বাচনে ফ্রান্সে ইসলাম বিদ্বেষী উগ্রপন্থী দলের শোচনীয় ভরাডুবি

আঞ্চলিক নির্বাচনে ফ্রান্সে ইসলাম বিদ্বেষী উগ্রপন্থী দলের শোচনীয় ভরাডুবি

ফ্রান্সে শান্তির ধর্ম ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোয় শোচনীয় ভরাডুবির শিকার হয়েছে আরএনর। পশ্চিম ইউরোপের দেশ ফ্রান্সের আঞ্চলিক নির্বাচনের দ্বিতীয় রাউন্ডেও ইসলাম বিদ্বেষী উগ্রপন্থী মেরি লা পেন-এর ন্যাশনাল র্যা লি (আরএন) কোথাও বিজয়ী হতে পারেনি।

এমনকি এ নির্বাচনে খারাপ পারফরমেন্স করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দলও। নির্বাচনে বিষ্ময়কর উত্থান ঘটেছে মধ্য-ডানপন্থী রিপাবলিকান ও সোশ্যালিস্ট পার্টির। রোববার অনুষ্ঠিত নির্বাচনে ইতিহাসের সবচেয়ে কম ভোট পড়েছে। বৈধ ভোটারদের মধ্যে শতকরা ৩৫ ভাগেরও কম মানুষ ভোট দিয়েছেন।

আগামী বছর এপ্রিলে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে স্থানীয় এই নির্বাচনের ফলকে খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

গত সপ্তাহের প্রথম দফা আঞ্চলিক নির্বাচনে খুব খারাপ ফলাফল করে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মধ্যপন্থি লা রিপালিক এন মার্চে (এলআরইএম) পার্টি। এবার দ্বিতীয় দফার নির্বাচনেও কোনো অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছে তারা। ২০১৫ সালে সর্বশেষ যখন আঞ্চলিক নির্বাচন হয়েছিল তখন ম্যাক্রোঁর দলের অস্তিত্ব ছিল না। ফলে এবারের আঞ্চলিক নির্বাচন তার দলের জন্য প্রথম।

এদিকে নির্বাচনে প্রথমবার আল্পস কোটে ডি’আজুর প্রদেশে বিজয় অর্জন করবেন বলে আশা করেছিলেন মেরি লা পেন। কিন্তু রোববারের ফল তার সেই আশায় বড় রকমের আঘাত নিয়ে এসেছে। তিনি আশা করেছিলেন, ওই প্রদেশে তিনি বিজয়ী হলে ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার বিজয়ী হওয়ার আশা আরো সমৃদ্ধ হবে।

কিন্তু ওই প্রদেশে আরএনের প্রার্থী থিয়েরি মারিয়ানি হেরে গেছেন রিপাবলিকান রিনাউদ মুসেলিয়েরের কাছে। এ জন্য প্রতিদ্বন্দ্বীদের দায়ী করেছেন মেরি লা পেন। তিনি বলেছেন, তাকে ও তার দলকে ক্ষমতায় যাওয়া আটকাতে অস্বাভাবিক এক জোট গঠন করেছিল বিরোধীরা। বিদেশী সংবাদ মাধ্যম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য