Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসৌদি আরবে ঈদ ২০ জুলাই

সৌদি আরবে ঈদ ২০ জুলাই

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সৌদি আরবসহ সংশ্লিষ্ট দেশগুলোতে ঈদ-উল-আজহা হবে ২০ জুলাই মঙ্গলবার।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর জিলহজ মাস শুরু হবে ১১ জুলাই। আর হজের কার্যক্রম শুরু হবে ১৭ জুলাই, শেষ হবে ২১ জুলাই। আরাফাত দিবস পড়েছে ৯ জিলহজ তথা ১৯ জুলাই।

এদিকে সৌদি আরবে হজের আয়োজন সম্পন্ন হয়েছে। সৌদি কর্তৃপক্ষ হজ করতে আগ্রহীদের অনলাইনে নিবন্ধন করার অনুরোধ করেছিল। নিবন্ধন করার শেষ সময় পর্যন্ত ৬০ হাজার আবেদন জমা পড়েছে।

করোনাভাইরাসের কারণে এবারো অন্য কোনো দেশ থেকে হজযাত্রীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

সূত্র : আরব নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য