Saturday, April 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআফগানিস্তানের কান্দাহারে মার্কিন বিমান হামলা

আফগানিস্তানের কান্দাহারে মার্কিন বিমান হামলা

আফগানিস্তানের কান্দাহারে তালেবান অবস্থানে বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা বলেছেন, দেশটির সেনারা গত কয়েক দিনে আফগান নিরাপত্তা বাহিনীর সমর্থনে তালেবান অবস্থানে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ কান্দাহারসহ আরো কয়েকটি অঞ্চলে তাদের অবস্থানে মার্কিন বিমান বাহিনীর বোমাবর্ষণের খবর নিশ্চিত করে বলেছেন, এ ধরনের হামলার ব্যাপারে তালেবান নির্লিপ্ত থাকবে না।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র জন এফ কিরবি এক সংবাদ সম্মেলনে আফগানিস্তানে তালেবান অবস্থানে কয়েক দফা বিমান হামলার কথা নিশ্চিত করলেও এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন।

জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, মার্কিন বিমান হামলায় তাদের কেউ হতাহত হয়নি। তিনি বলেন, দোহা শান্তি চুক্তি লঙ্ঘন করে আমেরিকা এ হামলা চালিয়েছে এবং তালেবান এর জবাব দেবে।

দোহা চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ ধারা ছিল সহিংসতা বন্ধ করা। আফগান সরকার ও তার আন্তর্জাতিক মিত্ররা গত এক বছর ধরে তালেবানকে সেদেশে সহিংসতার বিস্তার ঘটানোর জন্য অভিযুক্ত করে আসছে। তালেবান গত কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তান জুড়ে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হামলা জোরদার করেছে।

সূত্র : পার্সটুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 − three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য