Tuesday, April 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকরোনায় ময়মনসিংহ মেডিক্যালে আরো ১৬ মৃত্যু

করোনায় ময়মনসিংহ মেডিক্যালে আরো ১৬ মৃত্যু

করোনায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির করোনা ইউনিটে মারা গেছেন তাঁরা।

১৬ জনের আটজন মারা গেছেন করোনা সংক্রমণে এবং বাকি আটজনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গ নিয়ে।

আজ শনিবার (৩১ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এসব  তথ্য জানিয়েছেন।

করোনা সংক্রমণে মৃতরা হলেন ময়মনসিংহ নগরীর নওমহল এলাকার আবদুল আউয়াল (৭২), সদরের নুরুল হুদা (৬৫), ফুলপুরের রহিমা খাতুন (৫০), হালুয়াঘাটের নরেশ চন্দ্র (৯৬), গফরগাঁওয়ের মনির হোসেন (৫০), নেত্রকোনা সদরের হামিদা খানম (৮৫), আবদুল আজিজ (৭০) ও টাঙ্গাইল কালিহাতির হাবিবুল্লাহ (৫৮)।

আর উপসর্গ নিয়ে মৃতরা হলেন জেলার ফুলবাড়িয়ার শকুন্তলা (৫০), মুক্তাগাছার সামসুল ইসলাম (৬৫), গৌরীপুরের শামসুদ্দিন (৭০), মোতালেব (৬০), ঈশ্বরগঞ্জের সুফিয়া খাতুন (৭০), জামালপুর সদরের কাছিম উদ্দিন (৭০), শেরপুর ঝিনাইগাতীর আবদুর রহমান (৭৮) ও কিশোরগঞ্জ সদরের রাশিদা (৬০)।

ডা. মহিউদ্দিন আরো জানান, হাসপাতালের করোনা ইউনিটে মোট ৪৯০ জন চিকিৎসাধীন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন। নতুন ভর্তি ৮৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন।

জেলা সিভিল সার্জন সূত্র জানায়, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ৬৫২ টি নমুনা পরীক্ষা করে ২০৭ জন করোনা শনাক্ত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য