Monday, June 1, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরডেল্টা ভ্যারিয়েন্ট রোধে ভিটামিন ‘সি’ ও জিংক ব্যবহারের পরামর্শ ড. বিজনের

ডেল্টা ভ্যারিয়েন্ট রোধে ভিটামিন ‘সি’ ও জিংক ব্যবহারের পরামর্শ ড. বিজনের

করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট রোধ করতে হলে ভিটামিন ‘সি’ এর সঙ্গে জিংক ব্যবহারের পরামর্শ দিয়েছেন প্রফেসর ড. বিজন কুমার শীল। 

তিনি বলেন, ডেল্টা ভ্যারিয়েন্ট রোধে সিয়ালিক এসিড (sialic acid) বন্ধ করতে হবে। এজন্য ভিটামিন ‘সি’ উইথ জিংক ব্যবহার করা হোক। এটা পৃথিবীর সব জায়গায় ব্যবহার করা হচ্ছে। শুধু একটি নির্দেশের দরকার। এজন্য প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানান ড. বিজন। শনিবার দুপুরে গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীর উত্তম মেজর হায়দার মিলনায়তনে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে এক ওয়েবিনারে এসব কথা বলেন তিনি।

প্রফেসর ড. বিজন কুমার শীল বলেন, আমরা প্রত্যেকে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের মুখোমুখি দাঁড়িয়ে আছি। আগের ভাইরাসের তুলনায় ডেল্টা ভ্যারিয়েন্ট হাজার গুণ বেশি মারাত্মক। এটার অ্যান্টিবডি ফাঁকি দেওয়ার ক্ষমতা রয়েছে। এ কারণে এই ভাইরাস অল্পসময়ে দ্রুত শরীরের মধ্যে ছড়িয়ে পড়ছে। এই ভাইরাসে আক্রান্ত হলে গ্যাসের সমস্যা, ডায়রিয়া, জ্বর বেশি দেখা গেছে। ডেল্টা ভ্যারিয়েন্ট খুবই উচ্চ ঝুঁকিপূর্ণ একটা ভাইরাস। এই ভাইরাস ১০ থেকে ১৫ সেকেন্ডের মধ্যে ছড়িয়ে পড়ে। আগে যেখানে ১৫ মিনিট লাগতো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বলবো, মিউটিনেশন টি১৯আর ডেঞ্জেরাস। এটা এখন পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানিরা চিন্তা করছেন। আগামী এক মাসের মধ্যে সারা বিশ্ব ভালোভাবে জানবে। সারা পৃথিবীর মানুষ আক্রান্ত। আমাদের সে পথ অবলম্বন করতে হবে যে পথে আমরা সহজে সেবা হাতের কাছে নিয়ে যেতে পারবো।

বিডি প্রতিদিন/আরাফাত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য