Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরতিন মাস বন্ধের পর কাশ্মীরের ঐতিহাসিক মসজিদে নামাজ

তিন মাস বন্ধের পর কাশ্মীরের ঐতিহাসিক মসজিদে নামাজ

করোনাভাইরাস সংক্রমণের কারণে তিন মাস বন্ধ থাকার পর ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রিনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদে নামাজ আদায় করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের মাধ্যমে মুসল্লিদের জন্য মসজিদটি খুলে দেয়া হয়েছে। এর আগে গত এপ্রিলে করোনাভাইরাস সংক্রমণের কারণে জামিয়া মসজিদের আনজুমান আওকাফ মসজিদে নামাজ বন্ধ করে দেয়।

তিন মাস বন্ধ থাকার পর করোনার প্রকোপ কমে আসায় বুধবার মসজিদে নামাজ শুরু করার সিদ্ধান্ত নেয় আনজুমান আওকাফ। দীর্ঘদিন শেষে আবার নামাজ শুরু হওয়ায় মুসল্লিরা আনন্দের সাথে মসজিদে আসেন। তবে মসজিদে আসার সময় করোনাভাইরাস সংক্রমণ রোধে যথাযথ বিধিনিষেধ মানার জন্য মুসল্লিদের প্রতি আহবান জানায় আনজুমান আওকাফ। মোহাম্মদ ইকবাল নামের এক মুসল্লি সংবাদমাধ্যমকে বলেন , আনজুমান আওকাফ ও কর্তৃপক্ষ নামাজের জন্য মসজিদ আবার খুলে দেয়ার মাধ্যমে উত্তম একটি সিদ্ধান্ত নিয়েছেন। আমি জনগণের কাছে আহবান জানাচ্ছি তারা যেনো করোনাভাইরাস প্রতিরোধের নির্দেশনা যথাযথভাবে মেনে মসজিদে আসেন। সিয়াসত ডেইলি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + 11 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য