Sunday, April 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরতুরস্কে অভিবাসীবিরোধী বিক্ষোভ

তুরস্কে অভিবাসীবিরোধী বিক্ষোভ

সিরীয় অভিবাসীদের হাতে এক স্থানীয় এক কিশোর হত্যার জেরে তুরস্কে সহিংস বিক্ষোভ করে অভিবাসীবিরোধীরা। মারামারির ঘটনায় সিরীয় ওই অভিবাসী দুই তুর্কিকে ছুরিকাঘাত করার পর বুধবার রাতেই এই সহিংসতার সূত্রপাত ঘটে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, উত্তেজনা ছড়িয়ে পড়ার পর বিক্ষোভকারীরা দেশটিতে বসবাসরত সিরীয় অভিবাসীদের বাড়িঘর, দোকান ও গাড়ি ভাংচুর করেছে। কয়েকশ স্থানীয় বাসিন্দা তুরস্কের রাজধানী আঙ্কারায় সিরীয় অভিবাসী ও শরণার্থীদের বসবাসের এলাকা ঘিরে ফেলে এমন সহিংসতা চালায়।

A group of locals attack houses, workplaces and cars owned by Syrian #refugees in Ankara’s #Altındağ district. #HumanRights https://buff.ly/3jGiuV8

আঙ্কারার গভর্নরের কার্যালয় থেকে জানিয়েছে, পুলিশের চেষ্টায় বিক্ষোভের অবসান হয়। তবে সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ সহিংস এই বিক্ষোভ দমনে পুলিশের ভূমিকা যথোপযুক্ত ছিল না বলে সমালোচনা করেছেন।

ইত্তেফাক/এএইচপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + eleven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য