Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরচাঁপাইনবাবগঞ্জে ৭ জনের শরীরে করোনার ভারতীয় ধরন শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে ৭ জনের শরীরে করোনার ভারতীয় ধরন শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে ৭ জনের শরীরে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হলেও তারা সবাই সুস্থ আছেন। ভারতীয় ধরন শনাক্ত হলেও করোনাক্রান্ত ওই সাতজনের কেউই সম্প্রতি ভারত ভ্রমণ করেননি বলে জানা গেছে। এসব তথ্য নিশ্চিত করেছে রোগতত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জে যে ৭ জনের শরীরে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে তারমধ্যে পাঁচজন পুরুষ ও  দুইজন নারী। পুরুষ পাঁচজনের মধ্যে সবচেয়ে কনিষ্ঠজনের বয়স ১৩ বছর। একজনের বয়স ৩০ বছর, আরেক জনের বয়স ২১ বছর। বাকি দুজন হলো ৫২ বছর বয়সী এবং ২৭ বছর বয়সী। নারী দুইজনের মধ্যে একজনের বয়স ২৭ বছর, আরেকজনের ৩১ বছর। এর আগে, গত ৮ মে বাংলাদেশে প্রথম করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়। আর এখন পর্যন্ত দেশে মোট ২০ জন ব্যক্তির শরীরে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হয়েছে ।করোনার এ ধরনটি ভারতে বেশ কয়েকবার রূপ বদল করেছে। এ ধরনটিকে উদ্বেগজনক হিসেবে অ্যাখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসির

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য