Thursday, May 14, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদাওয়াতওবার গুরুত্ব

তওবার গুরুত্ব

বান্দার প্রতি আল্লাহ তাআলার অনেক বড় মেহেরবানি হচ্ছে বান্দা যত পাপই করুক না কেন, যত বড় পাপ-ই করুক না কেন, তিনি তাওবার দরজা খোলা রেখেছেন; বরং যারা বারবার আল্লাহ তাআলার কাছে তাওবাহ করে তিনি তাদেরকে ভালোবাসেন। তিনি বলেন,

إِنَّ ٱللَّهَ یُحِبُّ ٱلتَّوَّ ٰ⁠بِینَ

“নিশ্চয়ই আল্লাহ্‌ তাওবাকারীকে ভালবাসেন”। [১]

এখানে التَّوَّاب মানে হচ্ছে যে অনেক বেশি তাওবাহ করে। আবার আল্লাহ তাআলাও হচ্ছে ٱلتَّوَّابُ অর্থাৎ যিনি অনেক বেশি তাওবাহ কবুল করেন। [২]

তিনি বান্দার আন্তরিক তাওবাহ এভাবে কবুল করেন যেন তার কোনো গুনাহই বাকি থাকে না। রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

التَّائِبُ مِنَ الذَّنْبِ، ‌كَمَنْ ‌لَا ‌ذَنْبَ ‌لَهُ

“গুনাহ থেকে তাওবাহকারী এমন যেন তার কোনো গুনাহই নেই”। [৩]

কিন্তু এই বেনেফিট পেতে হলে অন্তরে থাকতে হবে আন্তরিক অনুশোচনা, অনুতাপ আর নিজেকে বদলে ফেলার দৃঢ় প্রয়াস। রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

‌النَّدَمُ ‌تَوْبَةٌ

“অনুশোচনাই তাওবাহ”। [৪]

এর বিপরীতে কারও মাঝে যদি থাকে হঠোকারিতা, অবাদ্ধতা, একগুঁয়ে মনোভাব এবং নিজের দোষ স্বীকার না করার প্রবণনা, সে কিভাবে তাওবার দরজা খুলবে?

[১) সূরা বাকারাহ: ২২২;

২) সূরা বাকারাহ: ৩৭;

৩) ইমাম ইবনু মাজাহ (রাহ.), আস সুনান, হা: ৪২৫০, শাইখ আলবানীর (রাহ.) মতে হাসান;

৪) ইমাম আহমাদ (রাহ.), আল মুসনাদ, হা: ৩৫৬৮, আল্লামা শুআইব আরনাউত্বের (রাহ.) মতে হাদিস সহীহ, সনদ হাসান]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য