Thursday, May 14, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপবিত্র মসজিদ আল আকসার মুয়াজ্জিন শায়েখ নাজি আল কাজ্জাজ আর নেই

পবিত্র মসজিদ আল আকসার মুয়াজ্জিন শায়েখ নাজি আল কাজ্জাজ আর নেই

পবিত্র মসজিদ আল আকসার মুয়াজ্জিন শায়েখ নাজি আল কাজ্জাজ (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১৯ এপ্রিল) আল-জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে শনিবার (১৮ এপ্রিল) তিনি মারা যান। এরপর রোববার আল আকসা মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।

নাজি আল কাজ্জাজ জেরুজালেমের বাব আল সিলসিলা এলাকায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি আল আকসার পরিবেশে বেড়ে ওঠেন।

১৯৭৮ সালে খুব অল্প বয়সেই তিনি মুয়াজ্জিন হিসেবে দায়িত্বপালন শুরু করেন। এটি ছিল তার পারিবারিক পেশা। জেরুজালেমের আল কাজ্জাজ পরিবার বহু প্রজন্ম ধরে আল আকসায় আজান দেওয়ার জন্য পরিচিত।

মিসরের ধর্মবিষয়ক মন্ত্রী ওসামা আল আজহারি এক বিবৃতিতে শেখ আল কাজ্জাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি বলেন, নাজি আল কাজ্জাজ আল আকসা মসজিদের সেবায় নিবেদিত একটি জীবন অতিবাহিত করেছেন। তার সুমধুর কণ্ঠ কয়েক দশক ধরে জেরুজালেমবাসী ও দর্শনার্থীদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়, তিনি আন্তরিকতা ও নিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত ছিলেন। তিনি তার পরিবারের প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা আজানের ঐতিহ্যের ধারক ছিলেন। তার কণ্ঠ আল-আকসার পরিচয় ও চেতনার জীবন্ত প্রতীক হিসেবে বিবেচিত হতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য