Thursday, May 14, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরফিলিস্তিনিদের হত্যা করার ব্যবস্থা করে দিচ্ছে আমেরিকা: জারিফ

ফিলিস্তিনিদের হত্যা করার ব্যবস্থা করে দিচ্ছে আমেরিকা: জারিফ

আমেরিকা ফিলিস্তিনিদের হত্যা করার ব্যবস্থা করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে গাজা উপত্যকায় ইসরাইলি হামলার কিছু ধ্বংসলীলার ছবি প্রকাশ করে নিজের প্রতিক্রিয়া জানান।

জারিফ বলেন, ‘এরই মধ্যে যখন আমেরিকার অস্ত্র ও বোমা নিরপরাধ ফিলিস্তিনিদের উপর বৃষ্টির মতো বর্ষিত হচ্ছে, তখন মার্কিন সরকার আরও ৭৩ কোটি ৫০ লাখ ডলার মূল্যের ‘নিখুঁত’ ক্ষেপণাস্ত্র তেল আবিবকে দিচ্ছে। যাতে ইসরায়েল আরও বেশি ফিলিস্তিনি শিশুকে আরও বেশি নিখুঁতভাবে হত্যা করতে পারে।’টুইটার পোস্টে জারিফ আরও লিখেছেন, ‘একই সময়ে মার্কিন সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে ইসরায়েলের বিরুদ্ধে নরমতম সুরের নিন্দা প্রস্তাবটিও পাস হতে দিচ্ছে না। বিশ্ববাসী ইসরায়েল ও তার সমর্থকদের কদর্য চেহারা চিনে রাখছে।’

উল্লেখ্য, মার্কিন কংগ্রেসের একাধিক সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট ইসরায়েলের কাছে আমেরিকার নতুন করে অস্ত্র বিক্রি করার খবর দেয়ার পর জারিফ এ প্রতিক্রিয়া জানান।

বিডি প্রতিদিন/আবু জাফর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − seven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য