Friday, April 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠায় মার্কিন দূতাবাস পুনরায় চালুর ঘোষণা

ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠায় মার্কিন দূতাবাস পুনরায় চালুর ঘোষণা

ফিলিস্তিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে জেরুজালেমে মার্কিন দূতাবাস পুনরায় চালু করার ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মঙ্গলবার (২৫ মে) অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠককালে তিনি এ ঘোষণা দেন। খবর প্রকাশ করেছে আল জাজিরা।

এর আগে জেরুজালেমে অবস্থিত দূতাবাসটিতে সরিয়ে নেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ফিলিস্তিনের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কও ছিন্ন করে দিয়েছিলেন। অথচ দূতাবাসটি দীর্ঘদিন ধরে একটি স্বায়ত্তশাসিত অফিস হিসেবে ফিলিস্তিনিদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার দায়িত্ব পালন করে আসছিল।

অবশ্য কবে নাগাদ দূতাবাসটি চালু করা হবে সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানাননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তবে তিনি বলেছেন যে, ফিলিস্তিনি জনগণের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা এবং তাদেরকে সহায়তা করার জন্য এটি হবে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

অ্যান্টনি ব্লিংকেন বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং জনগণের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি রক্ষার্থে এবং এ বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে আমি এখানে (ফিলিস্তিন) এসেছি যে, পারস্পরিক শ্রদ্ধার ওপর নির্মিত একটি সম্পর্ক এবং ফিলিস্তিনি এবং ইসরায়েলিরা একইভাবে সুরক্ষা, স্বাধীনতা, সুযোগ ও সমান মর্যাদা প্রাপ্য।

এ সময় প্রতিশ্রুতি মোতাবেক দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

এদিন সফরের অংশ হিসেবে ইসরায়েলেও গিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ এই কূটনীতিক। সেখানে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। পরে যৌথ সংবাদ সম্মেলনে বলেন, আমি আশ্বস্ত করছি গাজা উপত্যকায় আন্তর্জাতিক সাহায্য পৌছাবে। তবে এতে হামাসের কোনো লাভ হবে না। গাজায় আমরা পুনর্বাসনের জন্য কাজ করবো। তবে আমি নিশ্চিত করছি হামাস সেখানে কোনো সুযোগ কাজে লাগাতে পারবে না।

ইত্তেফাক/টিএ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − 7 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য